বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের আগের ধর্ষণ ভিডিওর ভয় দেখিয়ে ফের ধর্ষণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ফের ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় দায়ের হওয়ার মামলায় অভিযোগ থাকা দুজনের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুটি এলাকার এক তরুণীকে বেশ কিছুদিন আগে ধর্ষণ করেন বাদশা মিয়া ও আলমগীর মিয়া নামে দুই ব্যক্তি। সম্প্রতি এক প্রবাসীর কাছে বিয়ে হয়। বুধবার দুপুরে প্রবাসীর ওই স্ত্রী তার বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় তুলে নিয়ে যান বাদশা মিয়া ও আলমগীর মিয়া। পরে হোটেলে নিয়ে আগের ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবার তাকে ধর্ষণ করা হয়।

এদিকে এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী নিজেই বাদী হয়ে বাদশা মিয়া ও আলমগীর মিয়াকে অভিযুক্ত করে বৃহস্পতিবার কসবা থানায় মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার বাদশা মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত না করে কিভাবে কি হয়েছে সেটা বলা যাচ্ছে না। মামলার অন্য আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সূত্র: কালের কণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিয়ের আগের ধর্ষণ ভিডিওর ভয় দেখিয়ে ফের ধর্ষণ

প্রকাশিত সময় : ১১:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২