সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেসি-নেইমারদের শাস্তি দিতে নাইটক্লাবে ঘুরছেন কোচ

পিএসজিতে শুরু হয়ে গেছে নতুন যুগ। তার অংশ হিসেবে লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপেদের নৈশ জীবনেও চলে এসেছিল বাধা। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছিল, সেই বাধা উপেক্ষা করে পিএসজির যে খেলোয়াড় চলে যাবেন নাইটক্লাবে পার্টি করতে, তাকেই ক্লাব থেকে বের করে দেওয়া হবে।

তেমন কিছু না হলেও বেশ কিছু খেলোয়াড়কে নিষিদ্ধ করেছেন ক্লাবটির নতুন ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস। চলতি গ্রীষ্মেই এই পদে এসেছেন তিনি। এসেই তিনি মনোযোগ দিয়েছেন ক্লাবের নিয়মানুবর্তিতায়, যেন কোনো খেলোয়াড় অনিয়ম না করেন আর।

পিএসজিতে কঠোর নিয়ম অবশ্য এটাই শেষ নয়। দলের সবার পারস্পরিক সম্পর্কোন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে সকাল ও দুপুরের খাবার খাওয়ার নিয়ম বেধে দেওয়া হয়েছে। আছে দেরিতে অনুশীলনে এলে বাড়িতে পাঠিয়ে দেওয়ার নিয়মও।

নতুন কোচ ক্রিস্টোফ গালতিয়ের এমন কঠিন নিয়মের পক্ষপাতী। তার আশা, ক্লাবের মাঠের বাইরে যত সমস্যা, তার সমাধান দেবে এই নিয়ম। এখন পর্যন্ত কেউই এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেননি। যদিও ক্যাম্পোস বলেছেন,’যারা এই নিয়মের সঙ্গে দ্বিমত পোষণ করবেন, তাদের ক্লাব থেকে বের করে দেওয়া হবে।’

সেই নিয়মের প্রয়োগ ঘটাতেই এবার মাঠে নেমে গেছেন তিনি। যদিও এখন পর্যন্ত কোনো খেলোয়াড়ের নিষিদ্ধ হওয়ার কোনো খবর জানায়নি ফরাসি কিংবা ইউরোপীয় সংবাদ মাধ্যম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেসি-নেইমারদের শাস্তি দিতে নাইটক্লাবে ঘুরছেন কোচ

প্রকাশিত সময় : ১১:৩১:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২