সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাচাকে বিয়ের দাবিতে ভাতিজির অনশন

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়ায় বিয়ের দাবিতে চাচা বাড়িতে অনশনে বসেছে প্রেমিকা ভাতিজি। এনিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শনিবার (৬ আগস্ট) রাতে মেয়েটি রুহিয়া থানার কাশলগাঁও ডাঙ্গিপাড়া গ্রামের হাসানের বাড়িতে গিয়ে অবস্থান নেন ওই কিশোরী। প্রেমিক হাসান (২৪) সম্পর্কে প্রেমিকার চাচা। প্রেমিকা আব্দুর রহমান রুহিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

প্রেমিকা জানান, দীর্ঘ তিন বছর ধরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক চলছে। এরই মাঝে বেশ কয়েকবার তাদের দুজনের শারীরিক সম্পর্কও হয়েছে। তবে চাচা হাসান তাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। তাই বিয়ের দাবিতে প্রেমিকা রবিবার (৭ আগস্ট) ভোর রাতে প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেয়।

তিনি বলেছেন, হাসান আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।

প্রেমিকার পিতা আব্দুর রহমান জানান, যেদিন ঘটনা ঘটে সেদিন আমি বাড়িতে ছিলাম না। তাছাড়াও তাদের সম্পর্ক মেনে নেওয়ার মত নয়। আমি আমার মেয়েকে আনতে গিয়েছিলাম সে আমার সাথে আসেনি। আমার মেয়ে বলে আমি ও আমার স্ত্রী নাকি ওর বাবা-মা নই। আমি একা এর কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। তাই সকলে বসে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব।

আমার মেয়ের কেবল নবম শ্রেণিতে পড়াশোনা করতেছে। তার এখনো বিয়ের বয়স হয়নি। ছেলের সাথে সম্পর্কটা ঠিক না আমাদের। ছেলে আমার চাচাতো ভাই। আমার মেয়ের সম্পর্কে চাচা হবে। তাই এটা কেমন করে সম্ভব। তারপরও আমরা বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিব।

বিষয়টি নিয়ে প্রেমিক হাসানের সাথে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হলে সে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে রাজি নন বলে জানিয়ে দেন।

এ প্রসঙ্গে রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন বলেন, ঘটনাটি শুধু শুনেছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পারব-অধিকার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

চাচাকে বিয়ের দাবিতে ভাতিজির অনশন

প্রকাশিত সময় : ০৫:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২