নওগাঁর আত্রাইয়ে সোনার চেইনসহ চোরকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সুমন প্রামানিক (২৬) উপজেলার পারগুড়নই গ্রামের আফছার প্রামানিক এর ছেলে। তাকে মঙ্গলবার নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা জানায়, সুমন গত ৪/৫ দিন ধরে আত্রাই হাসপাতালে পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকাল আনুমানিক সারে সাতটায় পুরুষ ওয়ার্ডের বারান্দায় মহিলা রোগী ঘুমন্ত অবস্থায় থাকার সুযোগে তার গলার চেইন খুলে নেয়। পরে ওই রোগীর মেয়ের হাতের বালা খুলতে লাগলে বাচ্চাটি চিৎকার দিয়ে উঠে। এতে পাশের লোকজন টের পাওয়ায় চোর দৌড়ে পালাতে লাগলে রোগীর স্বজনরা চোরকে ধরে রেখে থানায় খবর দেন।
আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে সুমন নামে একজনকে আটক করা হয়। এজাহারের ভিত্তিতে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: 

























