সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উদ্বোধনী ম্যাচের কারণে কাতার বিশ্বকাপ সূচিতে পরিবর্তন

উদ্বোধনী ম্যাচের কারণে কাতার বিশ্বকাপের সূচিতে এসেছে পরিবর্তন। আয়োজক দেশ কাতার ও ইকুয়েডরের ম্যাচের মধ্য দিয়ে পূর্বনির্ধারিত সূচির পরিবর্তে একদিন এগিয়ে ২০ নভেম্বর ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থের’ জমজমাট আসর শুরু হবে। এর আগে নেদারল্যান্ডস ও সেনেগালের মধ্যেকার ম্যাচের মধ্য দিয়ে ফুটবল বিশ্বকাপের পর্দা ওঠার কথা ছিল ২১ নভেম্বর।

এর একদিন আগেই কাতার বিশ্বকাপের সূচিতে এ পরিবর্তনের আভাস পাওয়া যায়। বৃহস্পতিবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় রাতে ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। খবর স্কাই স্পোর্টস, দ্য অ্যাথলেট ও স্পোর্টিং নিউজের।

আয়োজক দেশ কাতার এবং গ্রুপ-‘এ’-তে তাদের প্রতিদ্বন্দ্বী ইকুয়েডর আল বাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে একে অপরের মোকাবিলা করবে ২০ নভেম্বর। যদিও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এই দুই দলের মুখোমুখি হওয়ার কথা ছিল ২১ নভেম্বর, (টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে)।

এদিকে, কাতার ম্যাচের দিনক্ষণ পাল্টে যাওয়ায় নেদারল্যান্ড ও সেনেগালের মধ্যকার ম্যাচের সময়েও এসেছে পরিবর্তন। আর তা মাঠে গড়াবে ২১ নভেম্বর।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপ থেকে আয়োজক দেশের উদ্বোধনী ম্যাচ খেলার প্রচলন শুরু হয। এরপর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা, ২০১৪ সালে ব্রাজিল এবং ২০১৮ সালে রাশিয়া আয়োজক হিসেবে উদ্বোধনী ম্যাচ খেলেছিল। সেই ধারাবাহিকতায় এবার কাতারও উদ্বোধনী ম্যাচ খেলবে।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপের সূচিতে এ পরিবর্তনের আভাস দিয়েছিল আর্জেন্টিনার জনপ্রিয় ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ও স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

উদ্বোধনী ম্যাচের কারণে কাতার বিশ্বকাপ সূচিতে পরিবর্তন

প্রকাশিত সময় : ১২:০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২