সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপে টাইগারদের দল ঘোষণা

এশিয়া কাপ এবার হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তারপর আছে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ। দল গোছানোর সময় যথেষ্ট নেই হাতে। সিদ্ধান্ত যা নেওয়ার, দ্রুতই নিতে হবে।

সেই সিদ্ধান্তটা দ্রুতই নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব বুঝিয়ে দেওয়া হলো ছুটি কাটিয়ে ফেরা সাকিব আল হাসানকে। সাকিবের দলে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন।

সবশেষ জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন চারজন। চোটের কারণে ছিটকে গেছেন লিটন দাস আর শরিফুল ইসলাম। দলে জায়গা হারিয়েছেন মুনিম শাহরিয়ার ও নাজমুল হোসেন শান্ত।

জিম্বাবুয়ে সফরে শেষ মুহূর্তে টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া এবাদত হোসেন এক ম্যাচ দিয়েই জায়গা করে নিয়েছেন এশিয়া কাপের স্কোয়াডে। তবে জায়গা হয়নি নাঈম শেখের।

দলে প্রায় তিন বছর পর ডাক পেয়েছেন হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান। চোট কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। এছাড়া দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম ফিরেছেন টি-টোয়েন্টি দলে। এর মধ্যে মাহমুদউল্লাহ জিম্বাবুয়ে সফরে শেষ টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহানের চোটে খেলেছিলেন।

টি-টোয়েন্টি দলে ফেরার সম্ভাবনা ছিল হার্ডহিটার ব্যাটার সৌম্য সরকারেরও। তাকে নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল। তবে এবার সুযোগ মেলেনি বাঁহাতি এই ব্যাটারের।

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান (ফিটনেস সাপেক্ষে), তাসকিন আহমেদ।

বাদ পড়েছেন : নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, লিটন দাস, শরিফুল ইসলাম। ঢুকেছেন : সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এশিয়া কাপে টাইগারদের দল ঘোষণা

প্রকাশিত সময় : ০৯:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২