বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশ্যে শোক দিবসের ব্যানার ছিঁড়ল বিএনপি, তীব্র নিন্দা এমপি বাদশার

রাজশাহীতে প্রকাশ্যে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রদর্শিত ব্যানার ছিড়ে ফেলেছে স্থানীয় বিএনপির কর্মীরা। এক ভিডিও ফুটেজে দেখা গেছে, শুক্রবার বিকেলে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে শহরের সাহেব বাজার এলাকায় দলটির কর্মীরা বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানারগুলো ছিঁড়ে অসম্মানজনকভাবে পা দিয়ে অন্য দিকে ঠেলে দেয় এবং উলস্নাস করে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণ্যমাধ্যমে বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

শনিবার বিকালে দেওয়া ওই বার্তায় তিনি বলেন, ‘শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধুকে অবমাননা করা স্বাধীনতাবিরোধী রাজনীতির পরিচয় বহন করে।’

বিএনপিকে সকর্ত হওয়ার আহ্বান জানিয়ে সিনিয়র এই রাজনীতিক বলেন, ‘রাজশাহীর মাটিতে মুক্তিযুদ্ধবিরোধী কোন কর্মকান্ডকে আমরা মেনে নিতে পারি না। যারা এসব করছে বা করতে চায়, তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।’ ফজলে হোসেন বাদশা ন্যক্কারজনক এই ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে দ্রম্নত আইনের আওতায় আনার দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রকাশ্যে শোক দিবসের ব্যানার ছিঁড়ল বিএনপি, তীব্র নিন্দা এমপি বাদশার

প্রকাশিত সময় : ০৯:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২