বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে মুক্তানগর রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে দর্শনার্থীদের হাতাহাতি,আটক- ৪

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের মুক্তানগর রিসোর্টে নারীদের সুইমিংপুলে পুরুষ দর্শনার্থীদের প্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে হাতাহাতি ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ আগস্ট) বিকালে শেরপুর এলাকার মুক্তানগর রিসোর্টে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষ ৪জনকে আটক করে পুলিশে দিয়েছে।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর থানাধীন ইকরচই গ্রামের মো. রিপন আহমদ (২২), একই এলাকার মো. মাজহারুল ইসলাম (২১), জগন্নাথপুর পৌরসভা এলাকাধীন মো. মিজানুর রহমান (২১) এবং সিলেটের গোলাপগঞ্জ থানাধীন গোষগার মো. জাহিদ আহমদ (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তানগর রিসোর্টে কয়েকজন পুরুষ দর্শনার্থী ঘুরতে আসেন। এসময় ঐ দর্শনার্থীরা রিসোর্টে অবস্থিত নারীদের সুইমিংপুল এলাকায় প্রবেশ করতে চায়। রিসোর্টের কর্তব্যরতরা বাঁধা দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতিসহ তুমুলঝগড়া সৃষ্টি হয়।

এতে পরিস্থিতি অস্বাভাবিক দেখে রিসোর্ট কর্তৃপক্ষ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েন। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এব্যাপারে মুক্তানগর রিসোর্টের স্বত্বাধিকারী শেখ জাবেদ আহমেদ রনি বলেন, রিসোর্টে ঘুরতে আসা প্রবেশকারী কয়েকজন দর্শনার্থী নারীদের সুইমিংপুলে প্রবেশ করতে চাইলে কর্তব্যরতরা সেখানে পুরুষদের প্রবেশ নিষেধ জানালেও ঐ দর্শনার্থীরা জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পিস্তলের ফাঁকা গুলি ছাড়া হয়।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক বলেন, চারজনকে আটক করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

মৌলভীবাজারে মুক্তানগর রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে দর্শনার্থীদের হাতাহাতি,আটক- ৪

প্রকাশিত সময় : ১১:২৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২