সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভিডিও ভাইরাল সাকিবের ‘উড়ন্ত চুমু’র

সাকিব আল হাসান বিশ্ব সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। দেশ এবং দেশের বাহিরে সমান তালে জনপ্রিয়। আরও একবার নিয়মবহির্ভূত কাজ করে রেহাই পেয়ে গেলেন তিনি। বোর্ডকে না জানিয়ে জুয়া কম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েও কোনো শাস্তি পাননি। গতকাল শনিবার (১৩ আগস্ট)বিসিবি সভাপতির গুলশানের বাসায় রুদ্ধদ্বার সভা শেষে সাকিবকে দেওয়া হয় টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব। তার নেতৃত্বেই এ মাসে এশিয়া কাপে যাবে বাংলাদেশ।

সাকিবকে ঘিরে বিসিবির এই সভা ঘিরে সংবাদ সংগ্রহে পাপনের বাসার বাইরে অপেক্ষায় ছিল সাংবাদিকদের বিশাল দল। এর মাঝেই সাকিব আল হাসান গাড়ি থেকে নেমে সাংবাদিকদের দিকে হাসি দিয়ে উঠে যান পাপনের বাসার লিফটে। কেউ তার মুখ থেকে একটা শব্দও বের করতে পারল না। সভা শেষে বাসা থেকে বের হওয়ার পথেও একই ঘটনা। তবে ভিন্ন কিছু যুক্ত হলো।

মিটিং থেকে বের হয়ে সাকিব আল হাসান সাংবাদিকদের দিকে তাকিয়ে হাসি দেন। এরপর ছুড়ে দেন উড়ন্ত চুমু! এমন দৃশ্য সোশ্যাল সাইটে মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।অনেকেই বলছেন, গত কয়েকদিন সাকিবের অনেক সমালোচনা হয়েছে মিডিয়া। তারপরও তিনি অধিনায়ক হয়েছেন। এ কারণেই কি সাংবাদিকদের উদ্দেশ্যে চুমু ছুড়ে দিলেন সাকিব?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভিডিও ভাইরাল সাকিবের ‘উড়ন্ত চুমু’র

প্রকাশিত সময় : ১০:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২