বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীকে অচেতন করে নগ্ন ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে (৩০) অচেতন করে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কড়িহাটি গ্রামের নুর হোসেনের ছেলে মোতাহের হোসেন স্বপন (৩৮) ও একই গ্রামের মৃত মো. হোসেনের ছেলে মিজানুর রহমান টিপু (৩০)।

সোমবার (১৫ আগস্ট) চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোববার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে দু’জনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।’

মামলার সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট স্বপন ও টিপু কৌশলে গৃহবধূর রান্না ঘরে থাকা দুধের সঙ্গে অচেতন করার ওষুধ মিশিয়ে দেন। প্রতিদিনের মতো সেদিনও গৃহবধূ তার সন্তানদের নিয়ে রাতের খাবার খাওয়ার পর ওই দুধ পান করে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে স্বপন ও টিপু ওই গৃহবধূর ঘরে ঢুকে তার পরনের জামা-কাপড় খুলে বিবস্ত্র অবস্থায় ছবি ও ভিডিও ধারণ করেন। এসময় ওই নারী বিষয়টি টের পেলে স্বপন তাকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে গৃহবধূ চিৎকার করলে ওই দু’জন পালিয়ে যান।

পরে গৃহবধূর বিবস্ত্র ছবি টিপু তার মোবাইলে পাঠিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে বিবস্ত্র ছবি ও ভিডিও গৃহবধূর প্রবাসী স্বামীর কাছে পাঠানোর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। সেই সঙ্গে তারা ওই গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রবাসীর স্ত্রীকে অচেতন করে নগ্ন ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

প্রকাশিত সময় : ১১:৩৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২