শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাসমানসহ সব শিশুই টিকা পাবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ৫ থেকে ১১ বছরের দুই কোটি ২০ লাখ শিশু আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এই বয়সী শিশুরা দেশের যে প্রান্তেই থাকুক, তাদেরকে হিসেবে নেওয়া হয়েছে। এরা ভাসমান হোক আর স্কুলে না পড়া শিশু হোক, সব শিশুই টিকা পাবে।

সোমবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা কার্যক্রম চলমান রয়েছে। টিকার প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ কার্যক্রমও চলমান রয়েছে। শিশুদের টিকা কার্যক্রম ১১ আগস্ট উদ্বোধন করা হয়েছে। আগামী ২৫ তারিখ থেকে পুরোদমে টিকা কার্যক্রম পরিচালনা হবে। এজন্য যা যা করা প্রয়োজন, সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, টিকা সেসব শিশুরাই পাবে, যারা নিবন্ধন করেছে। নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে, তবে তা দ্রুত শেষ করতে বলা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আমরা অতীতেও টিকা দিয়েছি। আমাদের চিকিৎসক, নার্সদের এখন পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে। তারা প্রশিক্ষিত। ৩০ কোটি টিকাদানেও আমাদের কোনো অঘটন ঘটেনি। আমরা শিশুদের প্রতি বিশেষভাবে মনোযোগী আছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাসমানসহ সব শিশুই টিকা পাবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত সময় : ০৪:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২