বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মহানগর আ’লীগের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শোকাবহ আগস্ট পালন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। সোমবার (১৫ আগস্ট) রাজশাহী মহানগর আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচিসমূহের মধ্যে ছিলো সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, সকাল ১০টায় কুমারপাড়ার দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।

এদিন সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয় থেকে শোক র‌্যারি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দলীয় কার্যালয়ে মানবভোজ বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, সদস্য আশীষ তরু দে সরকার অর্পণ। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পংকজ দে। এছাড়াও নগরীর প্রতিটি ওয়ার্ডে মাইকযোগে বঙ্গবন্ধুর ভাষণ ও কোরআন তেলাওয়াত প্রচার করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে কোনদিনই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের নির্মাণ হতো না। যারা বাংলাদেশকে মেনে নিতে পারে নি, তারাই ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলো। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে তারা জাতিকে নেতৃত্ব শূণ্য করেছিলো। কিন্তু তাঁর দুই কন্যা সন্তান শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় তাঁরা প্রাণে বেঁচে যায়। আজ বঙ্গবন্ধুর কন্যা, দেশরত্ন শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মহানগর আ’লীগের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শোকাবহ আগস্ট পালন

প্রকাশিত সময় : ১১:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২