ভারতের দক্ষিণী ও মুম্বাইয়ের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি। বিশেষ করে নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর যেন আলোচনা থামছেই না। এরই মধ্যে উঠে এসেছে ১০ বছর আগের এক ঘটনা।
আজ থেকে প্রায় ১০ বছর আগে তিরুপতিতে ছবির প্রচারে গিয়ে ঘটেছিল এক অপ্রীতিকর ঘটনা। লোকে লোকারণ্য শপিংমলে আচমকাই এক ভক্তকে চড় মেরে বসলেন নায়িকা। কথাটি শুনে অবাক হলেও এটাই সত্যি।
মুম্বাইয়ের এক সংস্থা সূত্রে খবর, ‘ইয়ে মায়া চেসাভা’ ও ‘বৃন্দাভনম’-এর সাফল্যের পর তিরুপতিতে এক ছবির প্রচারে যান নায়িকা। সামান্থাকে দেখতে তখন উপচে পড়ে ভিড়। এরই মধ্যে এক ভক্ত নায়িকাকে টেনে ধরে। এমন ভাবে টেনে ধরেছিল যে তার দেহরক্ষীরাও সেই ভক্তকে সামলাতে পারছিল না। এমন সময় রেগে গিয়ে তাকে কষিয়ে চড় মারেন সামান্থা। চড় মেরে পরিস্থিতি সামাল দিলেও এ ঘটনায় বেশ আলোচনা-সমালোচনা সইতে হয়েছিল সামান্থাকে।
বর্তমানে এই নায়িকার ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। দক্ষিণ ও মুম্বাইয়ে ধাপিয়ে বেড়াচ্ছেন নায়িকা। এই ডিসেম্বরে মুক্তি পাবে তার অভিনীত নতুন ছবি ‘খুশি’। সূত্র-আনন্দবাজার পত্রিকা।

বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ ডটকম 























