বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আবারও দেশ সেরার তালিকায় রাজশাহী কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) পাঠদানকারী কলেজগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে কলেজ র‍্যাংকিং-২০১৮ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারও  জাতীয় পর্যায়ে ‘প্রথম ৫ সেরা কলেজ’ ক্যাটাগরিতে (৭০.৫৪ পয়েন্ট পেয়ে) শীর্ষে রয়েছে-রাজশাহী কলেজ।

আজ মঙ্গলবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ফলাফল প্রকাশ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান। এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুস সালাম হাওলাদার।

এর মধ্যে জাতীয় পর্যায়ে ‘প্রথম ৫ সেরা কলেজ’ ক্যাটাগরিতে রয়েছে-রাজশাহী কলেজ, বরিশালের বিএম কলেজ, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, পাবনার এডওয়ার্ড কলেজ এবং রংপুরের কারমাইকেল কলেজ।

অন্যদিকে, জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজ, জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজ এবং জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজ নির্বাচিত হয়েছে যথাক্রমে-রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা কমার্স কলেজ এবং রাজশাহী কলেজ। এছাড়া ৮টি অঞ্চলভিত্তিক তালিকাভুক্ত কলেজের মধ্য থেকে প্রতিটি অঞ্চলের জন্য সরকারি-বেসরকারি নির্বিশেষে স্কোর অনুযায়ী ৬৮টি সেরা কলেজ নির্বাচন করা হয়েছে।

নির্ধারিত কেপিআই (কি পারফরম্যান্স ইন্ডিকেটর) পয়েন্টের ভিত্তিতে জাতীয় পর্যায়ে ৮টি, ঢাকা অঞ্চলে ১০টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১০টি, খুলনা অঞ্চলে ১০টি, বরিশাল অঞ্চলে ৪টি, সিলেট অঞ্চলে ৬টি, রংপুর অঞ্চলে ১০টি ও ময়মনসিংহ অঞ্চলে ৮টিসহ মোট ৭৬টি কলেজ চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

জাতীয় পর্যায়ে সেরা কলেজ নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ, সেরা মহিলা কলেজ লালমাটিয়া মহিলা কলেজ, সেরা সরকারি কলেজ রাজশাহী কলেজ ও সেরা বেসরকারি কলেজ নির্বাচিত হয়েছে ঢাকা কমার্স কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৮৮১টি স্নাতক (সম্মান) পাঠদানকারী কলেজের পারফরম্যান্স এর-ভিত্তিতে ২০১৫ সাল থেকে কলেজ র‍্যাংকিং ফলাফল প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের কলেজ র‍্যাংকিংয়ের জন্য অনলাইনে তথ্য প্রেরণের আহ্বান জানিয়ে ২০১৯ সালের ৩ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৯১টি কলেজের পক্ষ থেকে আবেদন করা হয়। যাচাই-বাছাই শেষে ১২৫টি কলেজ প্রাথমিকভাবে নির্বাচিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আবারও দেশ সেরার তালিকায় রাজশাহী কলেজ

প্রকাশিত সময় : ১০:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২