মৌলভীবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় উদ্যোক্তা প্রকল্পের পক্ষ থেকে আইডিই (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ) বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘উদ্যোক্তা মেলা’উদ্বোধন করা হয়।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে দিনব্যাপী শহরের বেঙ্গল কনভেনশন হলে এ মেলার আয়োজন করা হয়।
দিনব্যাপী এই অনুষ্ঠনের লক্ষ্য ছিল প্রকল্পের গ্রামীণ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) এবং যুবকদের জন্য ব্যবসা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি তাদের পণ্য প্রদর্শন, তাদের পরিষেবা, দৃষ্টিভঙ্গি এবং ধারণা বিনিময় করা।
উদ্যোক্তা-উদ্যোক্তাদের ক্ষমতায়ন’- একটি তিন বছর (২০২০-২০২২) মেয়াদী প্রকল্প যা শেভরন এবং বাংলাদেশ সুইজারল্যান্ডের দূতাবাস এর অর্থায়নে পরিচালিত। শেভরনের বাংলাদেশ পার্টনারশিপ ইনিশিয়েটিভ এবং সুইজারল্যান্ডের কোভিড-১৯ ত্রাণ সহায়তার দূতাবাসের অধীনে উদ্যোক্তা প্রকল্পটি উদ্যোক্তা উন্নয়ন, গ্রিন জব সেক্টর বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে সিলেট বিভাগে বসবাসকারী গ্রামীণ জনগোষ্ঠীর আয়, জীবিকা এবং সর্বোপরি গ্রামীণ পরিবেশ উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে চায় ।
জেলা শিশু বিষায়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন মাসুদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান । উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা ।

নিজস্ব প্রতিবেদক: 

























