মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোদীকে সাথে নিয়ে রামপাল মৈত্রী বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন শেখ হাসিনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাথে নিয়ে খুলনার রামপালে মৈত্রী সুপার তাপ বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও রূপসা নদীর ওপর রেল সেতু এবং খুলনা-দর্শনা ও পার্বতীপুর-কাউনিয়া রেল সংযোগ প্রকল্পসহ আরও চারটি প্রকল্পের উদ্বোধন করেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নয়াদিল্লির ‘হায়দরাবাদ হাউস’থেকে এ প্রকল্পগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠকে দুই দেশের মধ্যে ৭ টি সমঝোতা স্মারক সই হয়। এরপর যৌথ বিবৃতি দেন দুই দেশের প্রধানমন্ত্রী।

বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এখানে আমরা এমন কিছু সমঝোতা স্মারক করেছি, যাতে উভয় দেশের উন্নয়ন ও কল্যাণ হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘প্রতিবেশী কূটনীতির’ রোল মডেল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মোদীকে সাথে নিয়ে রামপাল মৈত্রী বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন শেখ হাসিনা

প্রকাশিত সময় : ১১:০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২