বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের হাতে শারীরিক নির্যাতনের শিকার এসএসসি পরীক্ষার্থী

রাজশাহীর গোদাগাড়ীতে এক এসএসসি পরীক্ষার্থীকে উঠিয়ে নিয়ে গিয়ে ইটের ভাটার মধ্যে সিগারেটের ছ্যাঁকা দিয়ে শারীরিকভাবে নির্যাতন করেছেন কিশোর গ্যাংয়ের সদস্যরা। বর্তমানে সামিউল আলম গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় নির্যাতিত সামিউলের মা হালিমা বেগম বুধবার (৭ সেপ্টেম্বর ) গোদাগাড়ী মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

নির্যাতনের শিকার এবারের এসএসসি পরীক্ষার্থী হলো গোদাগাড়ী পৌর এলাকার গড়েরমাঠ গ্রামের জাহাঙ্গীরের ছেলে সামিউল আলম।

অভিযুক্তরা হলেন, উপজেলার লস্করহাটি গ্রামের আনসার আলীর ছেলে মেহেদী পলাশ (২৫), মহিশালবাড়ী আলীপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল আওয়াল (২৫) গড়ের মাঠের আব্দুল মালেকের ছেলে জাহিদ (১৪) মাদারপুর গ্রামের মৃত মতিউরের ছেলে শাহরিয়ার জয় (১৮)সহ আরো তাদের সঙ্গে থাকা আরও অনেকে।

এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে এক এসআইকে দিয়ে তদন্ত করতে দিয়েছি। অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত। অভিযোগকারী আর থানায় আসেননি। অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের হাতে শারীরিক নির্যাতনের শিকার এসএসসি পরীক্ষার্থী

প্রকাশিত সময় : ১০:৫৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২