বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাসিক মেয়রের সাথে রাজশাহী কলেজ অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিং ২০১৮ এর ফলাফলে দেশসেরা নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ। ২০১৫ সাল থেকে টানা চতুর্থবারের মতো দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে এই বিদ্যাপীঠ।

এ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক। বৃহস্পতিবার দুপুরে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

এ সময় রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সিটি মেয়র।

এ সময় রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ওলিউর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাসিক মেয়রের সাথে রাজশাহী কলেজ অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত সময় : ১০:৪৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২