শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত আট ব্যক্তিকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের মিশন রোডস্থ আব্দুস শহীদ এমপির বাসভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন রোগে আক্রান্ত জনপ্রতি ৫০ হাজার টাকা করে আট জনের মাঝে মোট চার লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গলে রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রকাশিত সময় : ১১:৪৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২