বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

সাভারের আশুলিয়ায় একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের বাসার তালা ভেঙে নগদ প্রায় আড়াই লাখ টাকাসহ স্বর্ণালংকারসহ জিনিস পত্র চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে ভুক্তভোগী সাংবাদিক আনোয়ার হোসেন তার বাসায় চুরি যাওয়ার ঘটনায় মামলা আশুলিয়া থানায় মামলা করবেন বলে জানান। এর আগে গত বৃহস্পতিবার দিনের বেলা আশুলিয়ার ডেন্ডাবরের উত্তরপাড়ায় গ্রেন্দ্র চন্দ্র ঘোষ সবুলের মালিকানাধীন আনোয়ার হোসেনের ভাড়া বাসায় এই চুরির ঘটনা ঘটে। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির আশুলিয়া প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন যাবত কর্মরত রয়েছেন।

সাংবাদিক আনোয়ার হোসেন জানান, তিনি সকাল ১১টার দিকে পেশাগত কাজে বাইরে যান। কাজ শেষে বিকাল ৩টার দিকে বাসায় ফিরে মূল দরজা দরজা খোলা পান। বাড়ির নির্মাণকাজের জন্য ঘরে থাকা নগদ প্রায় আড়াই লাখ টাকাসহ প্রায় দুই ভরি স্বর্ণালংকার চুরি যায়। ভেতরে আরও একটি কক্ষের তালা ভাঙা ছিল। তিনি বিষয়টি পুলিশকে অবহিত করলে আশুলিয়া থানার এসআই আসলামুজ্জামান

ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আশুলিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

প্রকাশিত সময় : ১২:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২