শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইবি ছাত্রীর লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ছাত্রীর নাম নিশাত তাসনীম উর্মী (২৪)।

নিশাত বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা গোলাম কিবরিয়ার মেয়ে।

পুলিশ জানায়, নিহতের শরীরে নির্যাতনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন নিহতের পরিবার। মেহেরপুরের গাংনী থানায় প্রথমে অপমৃত্যু মামলা হলেও পরে নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

এ মামলায় গ্রেফতার করা হয়েছে নিহত নিশাতের স্বামী প্রিন্স ও শ্বশুর হাসেম শাহকে।

এদিকে নিহত নিশাতের সহপাঠীরা বিকালে গাংনী প্রেস ক্লাবের সামনে হত্যার তদন্তপূর্বক বিচার দাবি করে মানববন্ধন করেছেন।নিহতের মরদেহ ময়নাতদন্তের পর বিকালে দাফন করা হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, উর্মীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। উর্মীর বাবা হত্যা মামলা করেছেন। আমরা অভিযুক্ত প্রিন্স ও তার বাবাকে গ্রেফতার করেছি। যৌতুকের কারণে এ ঘটনা ঘটেছে বলে আমরা অনুমান করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইবি ছাত্রীর লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার

প্রকাশিত সময় : ১২:৩১:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২