বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজবাড়ীতে আরিফুল ইসলাম রকি (২৫) নামের এক মুরগি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম রকি খানখানাপুর সরদার পাড়ার রাজ্জাক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খানখানাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাইস্কুলের সামনে বসে ছিলেন রকি। এসময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হাসান বলেন, ‘কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধান ও দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজবাড়ীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশিত সময় : ১১:২২:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২