বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ মাদক মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মারা যাওয়া কয়েদির নাম সানাউল্লহ (৫৫)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভোলানাথপুর এলাকার মৃত নইম উদ্দিনের ছেলে। 

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. নুরুন্নবী ভূইঁয়া এতথ্য নিশ্চিত করেছেন।

কাশিমপুর কারাগার সূত্রে জানা যায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি ছিল সানাউল্লাহ। তার কয়েদি  নম্বর- ৯৬৬০/এ। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু 

প্রকাশিত সময় : ১১:০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২