বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর পদ্মায় নৌকা ডুবি, নিখোঁজ চার

রাজশাহীর তালাইমারী বিজয় নগর শাহপুর এলাকায় পদ্মা নদীতে ডিঙ্গি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে চারজন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর তালাইমারী মিজানের মোড় বালুরঘাট এলাকার পদ্মায় এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন- মো. সাদেক আলী, নবী ও নজু। এদর মধ্যে নবীর বাড়ির নগরীর ডাঁসমারী সাতবাড়িয়া এলাকায়। অন্য দু’জন নগরীর মিজানের মোড়ের বাসিন্দা বলে জানা গেছে। নিখোঁজ আরেকজন নারী যার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার একেএম লতিফুল বারি। তিনি বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে তাদের কাছে নৌকাডুবির খবর আসে। ৭টা ৫৫ মিনিটে রওনা হন উদ্ধার কর্মীরা। চার জন ডুবুরি অভিযানে আছেন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত তাদে সন্ধান মেনেনি।

তিনি বলেন, পদ্মার ওপার থেকে মিজানের মোড় বালুর ঘাটে আসছিল খড় বোঝাই নৌকাটি। তাতে ২০ জন আরোহী ছিলেন।

প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে ষোলো আরোহী সাঁতরে পাড়ে ফিরলেও চার জন তলিয়ে যান।

এদিকে, উদ্ধার অভিযান চলাকালে একই এলাকায় তিন জন আরোহী নিয়ে ডুবে যায় ঘাস বোঝায় আরেকটি নৌকা। ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীর পদ্মায় নৌকা ডুবি, নিখোঁজ চার

প্রকাশিত সময় : ১১:১৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২