রাজশাহীর চারঘাটে ১৪ বোতল ফেনসিডিল সহ রবিউল ইসলাম নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে পুলিশ ইউসুফপুর শ্রীখন্ডী গ্রামে বাজার করা ব্যাগের ভিতরে তল্লাশি চালিয়ে ১৪ বোতল ফেন্সিডিলসহ হাতানাতে রবিউলকে আটক করে । সে ইউসুফপুর ৯নং ওর্য়াডের ইউপি সদস্য ও তফসেল আলীর পুত্র।
জনপ্রতিনিধির আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলেও জানায় পুলিশ । বিষয়টি নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান , আসামী রবিউলকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।

নিজস্ব প্রতিবেদক: 

























