বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

তুমব্রু হেডম্যানপাড়ার ৩৫ নম্বর পিলারের ৩০০ মিটার মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহত অন্নথাইং তঞ্চঙ্গ্যার বাড়ি ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তুমব্রু হেডম্যানপাড়ায়।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলম এসব তথ্য দিয়েছেন।

তিনি জানান, শুক্রবার দুপুরে ওই বাংলাদেশি যুবক গরু চোরাচালানের উদ্দেশ্যে তুমব্রু সীমান্ত এলাকায় ৩৫ নম্বর পিলারের কাছাকাছি কাঁটাতার পেরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে যান। সেখানে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ জানান, ওই যুবককে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

প্রকাশিত সময় : ১০:৫২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২