আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা দক্ষিন বাসুদেবপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোদাগাড়ী থানার মাটিকাটা এলাকার সিরাজুল ইসলামের মেয়ে রীমা বেগম(৩৫) ও একই এলাকার মোঃ একরামুলের ছেলে আজহারুল ইসলাম (২৬)। র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানা দক্ষিন বাসুদেবপুড় নামক স্থানে একটি অটোরিক্সা থামিয়ে যাত্রী দু’জনকে তল্লাশী করে। এই সময় রীমার হাতে থাকা লাল রংয়ের শপিং ব্যাগের ভিতর পাউরুটির ভিতর বিশেষ কায়দায় রাখা ১০০গ্রাম হেরোইন পাওয়া যায়। অপর আসামী আজহারুলকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে, পায়ুপথে বিশেষ কায়দায় হেরোইন লুকানো আছে।
পরে তাকে হাসপাতালে নেয়ার পর পায়ুপথে বিশেষ কায়দায় কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩০গ্রাম হেরোইন পাওয়া যায়।
এই ঘটনায় তাদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।

নিজস্ব প্রতিবেদক: 

























