শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকের ছেলের প্রাইভেটকারের ধাক্কায় রাবি ছাত্রী আহত

রাজশাহী নগরীর পশ্চিম বুধপাড়া এলাকার চৌরাস্তার মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আয়েশা খাতুন নামের এক রাবি ছাত্রী। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রিক্সায় করে বাড়িতে যাওয়ার পথে প্রাইভেটকারের সংঘর্ষে চালকসহ তিনি আহত হন। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন‌।

রাতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নূর বলেন, এ ঘটনায় আহত ছাত্রীর চিকিৎসার দেখভাল করছি। প্রাইভেটকারের মালিক রিকশাচালকের চিকিৎসার দেখভাল করছেন।

আহত মোছা. আয়েশা খাতুন রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ছাত্রী। তিনি পরিবারের সঙ্গে রাজশাহী নগরীর বুধপাড়া এলাকায় বসবাস করেন। তার পিতার নাম মো. আনোয়ার ইসলাম। আর আহত রিকশা চালকের নাম মো. সিটু মোল্লা। তিনি রাজশাহীর চারঘাট এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগীর সহপাঠী ও বিভাগ সূত্রে জানা গেছে, রাবির ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. খায়রুল ইসলামের উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ছেলে মো. নিয়াসির (১৭) প্রাইভেটকার চালাচ্ছিলেন। কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স ছিলো না। আর আহত আয়েশা খাতুন ব্যাটারিচালিত রিকশায় করে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। রিকশা রাস্তা পার হ‌ওয়ার সময় প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন রিকশাচালক ও যাত্রী আয়েশা খাতুন। তাদের দু’জনেরই পা ভেঙে গেছে এবং শরীরের অন্যান্য জায়গায় গুরুতর আঘাত পেয়েছেন বলে
প্রাথমিকভাবে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. খায়রুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি‌।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, প্রাইভেটকার এবং রিকশাটি আমাদের হেফাজতে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিক্ষকের ছেলের প্রাইভেটকারের ধাক্কায় রাবি ছাত্রী আহত

প্রকাশিত সময় : ১০:০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২