মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ে নারী ফুটবল দলকে রাসিক মেয়রের অভিনন্দন

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক।

অভিনন্দন বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে শক্তিশালী নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম বারের মতো এই শিরোপা জয়ের মাধ্যমে বাংলাদেশের মেয়েরা গড়েছে ইতিহাস। নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক বিজয়ে সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ফুটবলে আমাদের মেয়েদের এই জয়জয়কার আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ে নারী ফুটবল দলকে রাসিক মেয়রের অভিনন্দন

প্রকাশিত সময় : ১০:০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২