বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসির প্রশ্নপত্র ফাঁসের মামলায় আরও ৩ জন গ্রেপ্তার

কুড়িগ্রামে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি বিজ্ঞানের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল চৌধুরী ও পিয়ন সুজন মিয়া। দুই শিক্ষককে গতকাল সকালে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে রাতে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

অন্যদিকে রাতে পিয়ন সুজনকে আটক করে গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজি বিষয়ের শিক্ষক আমিনুর রহমান রাসেল এবং ইসলাম শিক্ষার শিক্ষক জোবায়ের ইসলামকে কারাগারে পাঠায় পুলিশ। তবে এজাহার নামীয় আসামি অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছেন।

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নতুন করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

এসএসসির প্রশ্নপত্র ফাঁসের মামলায় আরও ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০১:০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২