সাতক্ষীরায় বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা সার্কিট হাউসে জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা শেষে সাতক্ষীরা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন সাবিনা খাতুন। পুরো শহর প্রদক্ষিণ শেষে সাবিনাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
সংবর্ধনা শেষে সাফজয়ী অধিনায়ক সাবিনা বলেন, ‘সাতক্ষীরার মানুষ এভাবে আমাকে সংবর্ধনা জানাবে এটা কখনো কল্পনা করতে পারিনি। আমার জন্য এত আয়োজন দেখে আমি অভিভূত। সাতক্ষীরাবাসীর কাছে আমি চির কৃতজ্ঞ।’
ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জনকারী করেছে বাংলাদেশ ফুটবল দল। ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশ।

রিপোর্টারের নাম 
























