শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফের করোনায় আক্রান্ত হানিফ

তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আজ শুক্রবার নমুনা পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সচিব মোহা. তারিক-উল-ইসলাম টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার মৃদু উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করার জন্য নমুনা জমা দিয়েছিলেন মাহবুব উল আলম হানিফ। করোনা টেস্টের ফলাফল পজেটিভ এসেছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় সম্পূর্ণ বিশ্রামে আছেন। তিনি দ্রুত আরোগ্যের জন্য সবার দোয়া চেয়েছেন।

সর্বশেষ গত ১৭ জুন করোনায় আক্রান্ত হয়েছিলেন মাহবুব উল আলম হানিফ। এর আগে ২০২০ সালের ১১ নভেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন আওয়ামী লীগের এই সিনিয়র নেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফের করোনায় আক্রান্ত হানিফ

প্রকাশিত সময় : ০৯:০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২