রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম ( বার)আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর মোহনপুর , বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া থানা এলাকায় সরেজমিনে পরিদর্শন করে প্রতিমা তৈরির কারিগর ও পূজা মন্ডপের সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে খোঁজখবর নেন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানান। থানার বিট অফিসাররা তাদের বিট এলাকার প্রতিটি পূজা মন্ডপের সংশ্লিষ্ট কমিটির সদস্য ও প্রতিমা তৈরির কারিগরদের সাথে যাতে সার্বক্ষণিক যোগাযোগ রাখে সে ব্যাপারে পুলিশ সুপার মহোদয় অফিসার ইনচার্জদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। পাশাপাশি কোন দুষ্কৃতিকারী অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে সর্তক থাকার নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে তাদের স্বেচ্ছাসেবক টিমকে প্রস্তুত রাখার বিষয়ে পরামর্শ প্রদান করেন এবং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজার উৎসব উদযাপনের আহবান জানান। পরিদর্শনকালে সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সাথে জেলা পুলিশের অন্যান্য সিনিয়র অফিসারসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ কমিটি ও প্রতিমা তৈরির কারিগরদের সাথে মতবিনিময়
-
সাগর নোমানী, রাজশাহী - প্রকাশিত সময় : ১১:১০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- ১২২
Tag :
সর্বাধিক পঠিত

























