রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু বুধবার

করোনা থেকে সুরক্ষা নিশ্চিতে দেশে আবারো টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে বুধবার (২৮ সেপ্টেম্বর)। যা চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এ ক্যাম্পেইনে প্রথম ডোজ না পাওয়া ৩৩ লাখ ও দ্বিতীয় ডোজ না নেওয়া ৯০ লাখ মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সদস্য সচিব ডা. মো. শামসুল হক বলেন, এখন পর্যন্ত যারা প্রথম ডোজ টিকা নেননি, তাদের টিকার আওতায় আনতে ছয় দিনের বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।

সারাদেশে ১৫ হাজার কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা থাকছে। এই ক্যাম্পেইনের পর আর কোনো টিকার ক্যাম্পেইন হবে না। তাদের হাতে এখনো ৩ কোটি টিকা রয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় এবং বুস্টার ডোজ টিকা দেওয়া হবে।

উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার জন। প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ১২ লাখ ৭৪ হাজার জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ১২ কোটি ১৭ লাখ ৬৫ হাজার মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু বুধবার

প্রকাশিত সময় : ১০:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২