মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫.৬ মিলিয়ন ডলার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। সব দল মিলিয়ে মোট প্রাইজমানির পরিমাণ ৫.৬ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৬ কোটি টাকা।

মেলবোর্নে ১৩ নভেম্বর শিরোপা উঁচিয়ে ধরা দলটি পাবে ১.৬ মিলিয়ন ডলার বা প্রায় ১৬ কোটি টাকা। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থাৎ ৮ কোটি টাকা (৮ লাখ ডলার)।

৪৫ ম্যাচের এই টুর্নামেন্টে সেমিফাইনালে উঠতে পারলেই ৪ লাখ ডলার নিশ্চিত। অর্থাৎ চারটি দল পাবে ৪ কোটি টাকা করে।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই সুপার টুয়েলভ খেলা আট দল প্রত্যেকে পাবে ৭০ হাজার ডলার করে (৭০ লাখ টাকা)। অর্থাৎ বাংলাদেশ বিশ্বকাপে একটি ম্যাচও না জিততে পারলেও এই পরিমাণ টাকা নিয়ে ঘরে ফিরবে।

আর প্রতিটি ম্যাচ জয়ের জন্য থাকছে আলাদা প্রাইজমানি। একটি ম্যাচ জিততে পারলে সুপার টুয়েলভ পর্বের প্রতিটি দল পাবে ৪০ হাজার ডলার বা ৪০ লাখ টাকা করে।

প্রথম রাউন্ডে প্রতি ম্যাচ জয়ের জন্যও সমপরিমাণ (৪০ লাখ টাকা) অর্থ পুরস্কার পাবে দলগুলো। এই পর্বে ১২ ম্যাচে মোট প্রাইজমানি ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার ডলার বা ৪ কোটি ৮০ লাখ টাকা। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া চার দল পাবে ৪০ হাজার ডলার করে (৪০ লাখ টাকা)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫.৬ মিলিয়ন ডলার

প্রকাশিত সময় : ০৮:৫৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২