রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১৬ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী

দেশজুড়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায়ও সারাদেশে ২৪০ জন মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়েছেন। এতে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ১৬ হাজার ৯২ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ২৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৫০ জন ঢাকায় এবং ৯০ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ৯১৬ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ৪৪৮ জন। এছাড়া আরও ৪৬৮ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৬ হাজার ৯২ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৪ হাজার ১২০ জন। এছাড়া চলতি বছর এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৫ জন মারা গেছেন।

প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১৬ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী

প্রকাশিত সময় : ০৭:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২