বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যা, বাবার স্বীকারোক্তি  

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় নিজ মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হত্যা কাণ্ডের শিকার পপি সরকার (১২) এর বাবা দিগিন্দ্র নম সরকার। 

জানা যায়,  গত মঙ্গলবার সকালে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় প্রতিবন্ধী পপি সরকার এর লাশ উদ্ধার করে পুলিশ। 

এই ঘটনায় নিহতের বাবা দিগিন্দ্র নম সরকার সুরমান আলীসহ আরও তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে নিহত পপি সরকারের বাবা দিগিন্দ্র বিস্কুট দেয়ার প্রলোভন দেখিয়ে তার মেয়েকে হত্যার অভিযোগ করেন। 

পরে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম এবং এসআই হারুন অর রশিদ মামলার তদন্ত শুরু করেন। তদন্তে পুলিশ জানতে পারে বিস্কুটের প্যাকেট নিহত পপির বাবা দিগিন্দ্র সরকারই ক্রয় করেন। এজাহারে মিথ্যা তথ্য দেখে সন্দেহ হলে পরবর্তীতে নিহত পপি সরকারের বাবা দিগিন্দ্রকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

 জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দিগিন্দ্র স্বীকার করেন যে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে নিজেই হত্যা করে। 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, পতিপক্ষকে ফাঁসাতে নিজের প্রতিবন্ধী মেয়েকে হত্যার দায়ে দিগিন্দ্র নম সরকারকে গ্রেফতার করে কুলাউড়া থানা পুলিশ। পরে গ্রেফতারকৃত দিগিন্দ্র নম সরকার বিজ্ঞ আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুলাউড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যা, বাবার স্বীকারোক্তি  

প্রকাশিত সময় : ০৮:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২