সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৬৯৬

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় দুই জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৬৯৬ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ৫৩৫ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩৭১ জন এবং শনাক্ত ২০ লাখ ২৬ হাজার ৯০৮ জন। সোমবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ১২ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩৮ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৬৬ হাজার ৬৪৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৮০২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮০১টি। এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৭৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ০৩ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৫ শতাংশ।

মৃত্যুবরণকারীরা দুই জনই পুরুষ। তারা ঢাকা ও সিলেট অবস্থান করছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৬৯৬

প্রকাশিত সময় : ০৮:৪৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২