মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান

নারী এশিয়া কাপে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

সোমবার (৩ অক্টোবর ) সিলেট আউটডোর স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই পাকিস্তানের বোলারদের বোলিং তোপে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। দলীয় ৩ রান ৩ ব্যাটারকে হারায় বাংলাদেশ। এরপর অধিনায়ক নিগার সুলতান জ্যোতি ও লতা মন্ডল কিছুটা প্রতিরোধ গড়েন। তবে সেই প্রতিরোধও বেশিক্ষণ টিকেনি। দশম ওভারে দলীয় ২৭ রানে ১৯ বলে ১২ রান করে আউট হন লতা মন্ডল। এরপর দলীয় ৪২ রানে ৩০ বলে ১৭ রান করে আউট হন নিগার সুলতানা।

একপাশে সালমা খাতুন উইকেট আগলে রাখলেও দলীয় ৪৮ ও ৫৮ রানে সোবহানা মোস্তারী ও রিতু মুনির উইকেট হারায় বাংলাদেশ। ১৭ ওভার ৩ বল শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৫৮ রান। সালমা খাতুন ২২ বলে ১৯ রান করে অপরাজিত আছেন। বৃষ্টির কারণে খেলা প্রায় আধা ঘন্টার মতো বন্ধ থাকে। বৃষ্টি থামলে খেলার শুরুতেই আবারো উইকেট হারায় বাংলাদেশ দলীয় ৬৪ রানে নাহিদা আক্তারের উইকেট হারায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের পক্ষে ডায়ানা বেগ ও নিদা দার নিয়েছেন ২ টি করে উইকেট।

৭১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। দুই ওপেনার মুনীবা আলী ও সিদ্রা আমিন উদ্বোধনী জুটিতে তোলেন ৪৯ রান। মুনীবা আলি ১৯ বলে ১৪ রান করে সালমা খাতুনের বলে আউট হন। এরপর ক্রিজে আসেন অধিনায়ক বিসমা মারুফ। সিদ্রা আমিন ও বিসমা মারুফ মিলে জয়ের আনুষ্ঠানিকতা সারেন। ৪৬ বল হাতে রেখে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় পাকিস্তানের মেয়েরা। সিদ্রা আমিন ৩৫ বলে ৩৬ ও মিসমা মারুফ ২০ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান

প্রকাশিত সময় : ১০:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২