শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩ জেলে

ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় জেলেদের ট্রলারের রান্নায় ব্যবহারিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন তিন জেলে। 

রোববার রাতে বিষয়টি ঢাল চরের ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার নিশ্চিত করেছেন। এর আগে ওইদিন  রাত ৯টায় ঢালচরের চর নিজাম সংলগ্ন মেঘনা নদীর তিন চর এলাকায় এই বিষ্ফোরণের ঘটনা ঘটে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জেলেরা হলেন চর নিজাম গ্রামের মজির উদ্দিনের ছেলে নুর আলম, নাসির মাঝির ছেলে মোঃ মঞ্জ, রুস্তুম আলীর ছেলে হাবিব উল্লাহ। দুর্ঘটনার পরপরই তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়।  ট্রলারে থাকা অপর জেলেরা জানান, রাতে নদীতে জাল ফেলে রাতের খাবার রান্না কাজ করছিলেন তিন জেলে। হঠাৎ কিছু বুঝে উঠার আগেই তাদের রান্নার কাজে ব্যবহরিত গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দ করে বিস্ফোরণ ঘটে। এতে তিনজন দগ্ধ হন। তাদের মধ্যে সিলিন্ডার বিস্ফোরণের কাছে থাকা জেলে নুর আলমের শরীরের বেশি অংশ পুড়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাইয়াজ উদ্দিন খান জানান, দগ্ধ তিনজনের মধ্যে নুর আলম নামের একজনের অবস্থা খুবই সংকটাপন্ন। তার শরীরের প্রায় এক তৃতীয়াংশ পুড়ে গেছে। অপর দুইজনের শরীরের প্রায় ২০ ভাগেই ক্ষত রয়েছে। তাদেরকে নিবির পরিচর্যায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢালচর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার জানান, খবর পেয়ে তৎক্ষনিক দগ্ধ তিন জেলেকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দগ্ধ জেলেদের মধ্যে নুর আলম নামের একজন জেলের অবস্থা খুবই সংকটাপন্ন।

দক্ষিণ আইচা থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, জেলেদের পক্ষ থেকে কেউ বিষয়টি জানায়নি। তবে খোঁজ খবর নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভোলায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩ জেলে

প্রকাশিত সময় : ১১:৪৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২