বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইনস্টাগ্রামে বেআইনি পোস্ট, জরিমানা গুনবেন কিম কার্দাশিয়ান

কিম কার্দাশিয়ানকে জরিমানা করল আমেরিকা। অভিযোগ, সুপার মডেল ইনস্টাগ্রামে এমন পোস্ট করেছেন, যা সামাজিক মাধ্যম নিয়ে আমেরিকার আইন ভাঙেছে। এ ব্যাপারে আমেরিকার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অভিযোগ এনেছে কিমের বিরুদ্ধে। মডেল তথা টেলিভিশন অভিনেত্রী কিমকে সোয়া এক মিলিয়ন ডলার আর্থিক জরিমানাও করে তারা।

ইনস্টাগ্রামে বেশ কয়েক দিন আগে একটি বেআইনি ক্রিপ্টো বিনিয়োগ সংস্থার প্রচার করে একটি পোস্ট করেন কিম। সমস্যার সূত্রপাত সেখান থেকেই। আমেরিকার আইন অনুযায়ী যদি কোনো নামি ক্রিপ্টো বিনিয়োগের প্রচার করেন, তবে তাকে সেই প্রচারের সঙ্গেই জানিয়ে দিতে হবে, তিনি ওই প্রচার করার জন্য কত অর্থ পেয়েছেন, কিভাবে পেয়েছেন, কারা তাকে ওই অর্থ দিয়েছে। কিন্তু কিম ক্রিপ্টো বিনিয়োগের প্রচার করা সত্ত্বেও এ সব তথ্য দেননি ওই পোস্টে। তাতেই আইনভঙ্গের দায়ে পড়েন তিনি।

আমেরিকার ওই নিয়ামক সংস্থাটি জানিয়েছে, ওই প্রচারমূলক পোস্টের জন্য আড়াই লাখ ডলার পেয়েছেন কিম। কিম সেই তথ্য প্রকাশ না করার শাস্তি অবশ্য মাথা পেতে নিয়েছেন। তিনি জরিমানার অর্থের পাশাপাশি আগামী তিন বছর ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত কোনোরকম বিনিয়োগের প্রচার করবেন না বলেও জানান সংস্থাটিকে। সূত্র : ইয়াহু এন্টারটেইনমেন্ট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইনস্টাগ্রামে বেআইনি পোস্ট, জরিমানা গুনবেন কিম কার্দাশিয়ান

প্রকাশিত সময় : ১১:২৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২