মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারী এশিয়া কাপ: পাকিস্তান ও ভারতের সহজ জয়

নারী এশিয়া কাপে সহজ জয় পেয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। সোমবার (৩ অক্টোবর) স্বাগতিক বাংলাদেশকে মাত্র ৭০ রানে আটকে রেখে ৯ উইকেটে জিতে পাকিস্তান আর দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে মালয়েশিয়াকে ৩০ রানে হারিয়েছে টুর্নামেন্টের ফেভারিট ভারত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আউটার মাঠে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত

যা বহুদলীয় কোনো টুর্নামেন্টের তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। পরে মালয়েশিয়া ৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬ রান করতেই নামে বৃষ্টি।

সেই বৃষ্টির কারণে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি আইনে দুই উইকেট হারিয়ে ৫.২ ওভারে ৪৬ রান করতে হতো মালয়েশিয়াকে।

কিন্তু তারা মাত্র ১৬ রান করায় ভারত পায় ৩০ রানের সহজ জয়। টানা দুই জয় পেলেও নেট রানরেটে পাকিস্তানের নিচে পড়ে গেছে ভারত।

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করা ভারত মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি নিজেদের পরীক্ষানিরীক্ষা করার মঞ্চ হিসেবেই বেছে নিয়েছে। যে কারণে বিশ্রাম দেওয়া হয় তারকা ওপেনার স্মৃতি মান্ধানা ও পেসার রেনুকা সিংকে। সব মিলে একাদশে পরিবর্তন আনা হয়েছে চারটি।

এমনকি চার উইকেট পড়লেও ব্যাটিংয়ে নামেননি আগের ম্যাচের সেরা খেলোয়াড় জেমাইমা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রিত কৌর। তবু ২০ ওভারে ১৮১ রানের পাহাড়ে চড়ে ভারত। উদ্বোধনী জুটিতে ১৩.৫ ওভারে ১১৩ রান যোগ করেন শাবিনেনি মেঘনা ও শেফালি ভার্মা।

অল্পের জন্য ফিফটি করতে পারেননি শেফালি। আউট হওয়ার আগে একটি চারের সঙ্গে তিন ছক্কার মারে ৩৯ বলে ৪৬ রান করেন তিনি। তবে মেঘনার ব্যাট থেকে আসে দারুণ এক ফিফটি। তিনি খেলেন ১১টি চার ও এক ছয়ের মারে ৫৩ বলে ৬৯ রানের ইনিংস। এছাড়া রিচা ঘোষ করেন ১৯ বলে ৩৩ রান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারী এশিয়া কাপ: পাকিস্তান ও ভারতের সহজ জয়

প্রকাশিত সময় : ১০:০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২