শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবারণার ফানুসে আলোয় আলোকিত রাতের আকাশ

বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে ফানুসের আলোয় আলোকিত হয়ে উঠেছে পূর্ণিমার চাঁদ ওঠা রাতের আকাশ। আনন্দ, উল্লাস, গান গেয়ে মেতে উঠেছেন সব বয়সের মানুষ।

ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সেবক মংবানু মার্মা বলেন, বুদ্ধ পূজা, পঞ্চশীল প্রার্থনা, ভান্তেদের খাওয়া, ফানুসের প্রস্তুতি নিয়েই তাঁর সারা দিন কেটে গেছে। ফানুস ওড়ানোটাই সবচেয়ে উপভোগ করছে তারা। বিহারের শ্রমণ কুশল চিত্ত তার অনুভূতি প্রকাশ করে জানায়, এই দিনটির জন্য তারা অপেক্ষায় থাকে।

বিহারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে লড়াই সেটা অব্যাহত রাখতে হবে। শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। আর এই অসাম্প্রদায়িক নীতির কারণই গোটা বিশ্বে বাংলাদেশ সম্মানিত হচ্ছে।

বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, একই দিনে হিন্দুদের লক্ষী পূজা, বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা ও মুসলিমদের ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। এটি যেমন স্রষ্টার একটি মহিমা। তেমনই এটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নজির।

বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়সহ অন্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রবারণার ফানুসে আলোয় আলোকিত রাতের আকাশ

প্রকাশিত সময় : ০৯:৪১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২