মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে বাবরদের দল নিয়ে চিন্তায় আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাবরদের দল নিয়ে মুখ খুললেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি। একই সঙ্গে অবসর ভেঙে দলে ফিরতে অনুরোধ করা হয়েছে বলেও তিনি জানান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান দল নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন দেশটি সাবেক ক্রিকেটাররা। বিশেষ করে বাবর আজমদের মিডল অর্ডার নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। শোয়েব মালিকের মতো ক্রিকেটারকে দলে না রাখায় নির্বাচকদের সমালোচনা হয়েছে।

আফ্রিদির মতে, পাকিস্তানের মিডল অর্ডারে যাদের  সুযোগ দেওয়া হয়েছিল, তারা সফল হতে পারেননি। তাই পুরোনোদের কথা উঠে আসছে। তিনি বলেন, ‘আমরা নতুনদের সুযোগ দিয়েছি। কিন্তু তারা ভালো খেলতে পারেনি। তাই পুরোনোদের কথা উঠে আসছে। কেন সবাই শোয়েবের কথা বলছেন? কারণ, নতুনরা ভালো খেলতে পারছেন না। অনেকে তো আমাকেও অবসর ভেঙে ফিরে আসার অনুরোধ করেছে। কিন্তু আমি আর মাঠে ফিরব না।’

দুই ওপেনার বাবর আজম ও রিজওয়ানের ওপর দল অনেক বেশি নির্ভর করছে বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তিনি জানান, বাকিদেরও দায়িত্ব নিতে হবে। মিডল অর্ডার রানের মধ্যে না থাকায় বাবর-রিজওয়ানও অনেক সতর্ক হয়ে খেলছেন। কিন্তু বিশ্বকাপে সেটা করলে হবে না। বাকিদেরও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপের আগে বাবরদের দল নিয়ে চিন্তায় আফ্রিদি

প্রকাশিত সময় : ১১:০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২