শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সিলেটের বিশ্বনাথের লামাকাজী ব্রিজের টোল আদায়কে কেন্দ্র করে ছয় গ্রামবাসীর মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এদিকে সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয় শতাধিক দোকানপাট ও অন্তত ২০টি যানবাহন। এসময় সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে লামাকাজী ইউনিয়নের মির্জাগাঁও এবং একই ইউনিয়নের পাঁচগাঁও (সাঙ্গিরাই, দোকানীপাড়া, কাজিরগাঁও, খেসবপুর ও মোল্লারগাঁও গ্রামবাসী) এর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

প্রত্যেক্ষদশীরা জানান, রাতে সিলেটের জালালাবাদ থানার জাঙ্গাইল গ্রামের এক সিএনজি অটোরিকশা চালক লামাকাজী ব্রিজের টোল ফাঁকি দিয়ে চলে যেতে চাই। এসময় টোল আদায়ে থাকা লোকজন তাকে থামিয়ে ব্রিজের টোল আদায় করেন। ওই ব্যক্তির সঙ্গে টোল আদায়কারীদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে টোল ফাঁকি দেওয়া সিএনজি অটো চালকের পক্ষ নিয়ে মির্জাগাঁও গ্রামবাসী এবং টোল আদায়কারীদের পক্ষ নিয়ে অপর সাঙ্গিরাই, দোকানীপাড়া, কাজিরগাঁও, খেসবপুর ও মোল্লারগাঁও গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশসহ অর্ধশতাধিক আহত হন। পরে জালালাবাদ থানার পুলিশ ও দাঙ্গা পুলিশ গিয়ে সংঘর্ষ থামাতে বিশ্বনাথ থানা পুলিশকে সহায়তা করে। পুলিশ এসময় ৭ রাউন্ড টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। রাত ১২টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম বলেন,  পুলিশ ৭ রাউন্ড টিআরসেল নিক্ষেপ করেছে। রাত ১২ টার দিকে  সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষ চলাকালে থানার ওসি মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই পুলিশ সদস্য। 

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রকাশিত সময় : ১১:৩৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২