শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব ট্রমা দিবস আজ

আজ ১৭ অক্টোবর বিশ্ব ট্রমা দিবস। সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় আহত মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সচেতনতা তৈরিতে এ দিবসটি পালন করা হয়। সাধারণত হঠাৎ কোনো শারীরিক ও মানসিক আঘাত পেলে মানুষ ট্রমায় যায়। আর এসব মানুষের জীবনকে একটু সহজ করতে পালিত হয়ে আসছে দিবসটি।

ট্রমা বলতে শরীরে সৃষ্ট কোনো আঘাত ও মানসিকভাবে বিপর্যয়কে বোঝায়। সড়ক দুর্ঘটনা, আগুন লাগা, পুড়ে যাওয়া, গাছ বা উঁচু ভবন থেকে পরে আঘাত পাওয়া, নারীদের প্রতি হিংসাত্মক আচরণ, শিশু ও বৃদ্ধসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বিরুদ্ধে অপরাধ, এসব নানাবিধ কারণে ট্রমা হতে পারে। ট্রমার সবচেয়ে বড় কারণ হলো সড়ক দুর্ঘটনা। অনেক আঘাত অস্থায়ী বা স্থায়ী অক্ষমতা সৃষ্টি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিবছর বিশ্বে প্রায় ১২ লাখ মানুষ দুর্ঘটনায় নিহত হয় এবং আহত হয় ৫ কোটির বেশি মানুষ। বাংলাদেশে সঠিক পরিসংখ্যান না থাকলেও সড়ক দুর্ঘটনা প্রতি বছর কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। যত মানুষ নিহত হয়, তার চেয়ে তিন গুণ বেশি মানুষকে পঙ্গুত্ববরণ করতে হয়। ১০ গুণ মানুষকে হাসপাতালে ভর্তি থাকতে হয় এবং ৩০ গুণ মানুষকে চিকিৎসা নিতে হয়। ফলে বিশেষজ্ঞরা আঘাতজনিত ট্রমা কমাতে যথাযথ সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার কথা বলছেন।

দিবসটি উপলক্ষে আজ সড়ক ও বিভিন্ন ধরনের দুর্ঘটনা নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিশ্ব ট্রমা দিবস পালন করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্ব ট্রমা দিবস আজ

প্রকাশিত সময় : ১১:০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২