মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেনজেমাই জিতলেন ব্যালন ডি’অর পুরস্কার

মৌসুম সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন করিম বেনজেমা। গত মৌসুমে বেনজেমা লস ব্লাঙ্কোসদের জার্সিতে দুর্দান্ত খেলেছেন। লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে গোলের ভার দুর্দান্তভাবে সামলেছেন। লা লিগা ও ইউরোপ সেরার শিরোপা জয়ের পথে মৌসুমে সব মিলিয়ে ৪৬ ম্যাচে করেছেন ৪৪ গোল। খবর টিকস্পোর্টসের।

রবার্ট লেভানডভস্কি, কেভিন ডি ব্রুইন ও সাদিও মানেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন বেনজামা।

ব্যালন ডি’অরকে লম্বা সময় নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৮ থেকে ২০১৭-এই এক দশকে আর কাউকে ধারেকাছে ঘেঁষতে দেননি দুজন। ২০১৮ সালে মেসি-রোনালদোর বাইরে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতেন লুকা মদরিচ।

কেবল শিরোপা জেতা নয় বেনজেমা গত সিজনে ছিলেন অসাধারণ, অতিমানবীয়। ২০২১-২২ সিজনে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৪৮ গোল করেছেন, করিয়েছেন আরও ১৫টি। রিয়ালকে বলা চলে একাই জিতিয়েছেন ইউরোপ সেরার শিরোপা।

অন্য দিকে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জিতলেন বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস। সেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পথে তিনি পেছনে ফেলেছেন আদা হেগারবার্গ, বেথ মিড ও লুসি ব্রোঞ্জকে।

গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে পুতেয়াসের। চ্যাম্পিয়ন্স লিগের ১০ ম্যাচে তিনি ১১ গোল করে আসরে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। এছাড়া ২৬ লিগ ম্যাচে ১৮ গোলের পাশাপাশি তিনি করেছেন ১৫টি অ্যাসিস্ট।

যারা পেলেন ব্যালন ডি’অর পুরস্কার

  • করিম বেনজেমা- প্রথম।
  • সাদিও মানে- দ্বিতীয়।
  • কেডিন ডি ব্রুইনি- তৃতীয়।
  • লেভা- চতুর্থ।
  • মোহাম্মদ সালাহ- পঞ্চম।
  • কিলিয়ান এমবাপ্পে- ষষ্ঠ।
  • মৌসুম সেরা ক্লাব- ম্যানসিটি।
  • বর্ষসেরা নারী খেলোয়াড়- অ্যালেক্সিয়া পুতেয়াস
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বেনজেমাই জিতলেন ব্যালন ডি’অর পুরস্কার

প্রকাশিত সময় : ১০:২৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২