বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পাচারের সময় আড়াই কেজি সোনাসহ আটক ৫

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২৪টি স্বর্ণের বারসহ বাংলাদেশি পাঁচ পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা। স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ কেজি ৪শ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস শুল্ক গোয়েন্দা।

বুধবার বিকেলে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টর কার্যক্রম শেষে ভারতে প্রবেশের ঠিক আগমুহূর্তে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, মানিকগঞ্জ জেলা সদরের বাসুদেবপুর গ্রামের নিমাই দাসের ছেলে মনোরঞ্জন দাস, একই জেলার ঘিওর থানার নয়াচর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে ফরহাদ হোসেন। একই জেলার ঘিওর উপজেলার মোতালেব মোল্লার ছেলে জসীম উদ্দিন  একই জেলাসদরের শামসুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম,গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার লোকিহারপাড়া গ্রামের আজগর আলীর ছেলে মতিয়ার রহমান। হিলি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এর রাজস্ব কর্মকর্তা শোয়েব রহমান বলেন, ভারতে সোনা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে পাঁচজনকে আটক করে কাস্টমস গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে তাদের গোয়েন্দা অফিসে নিয়ে তল্লাশী চালিয়ে শরীরে অভিনব কায়দায় রাখা অবস্থায় ২৪টি স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারতে পাচারের সময় আড়াই কেজি সোনাসহ আটক ৫

প্রকাশিত সময় : ১১:১৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২