কুমিল্লার চৌদ্দগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, সকালে ভুক্তভোগী বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা করেন।
মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী প্রবাসে থাকেন। দেড় বছরের শিশু সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকেন তিনি। শুক্রবার বিকেলে শাশুড়ি বেড়াতে গেলে রাতে শ্বশুর তাকে ধর্ষণ করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে, পুত্রবধূকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন শ্বশুর। পুলিশ মেডিকেল পরীক্ষার জন্য ওই গৃহবধূকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।’

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























