নেদারল্যান্ডসের বিপক্ষে হোবার্টে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে টাইগাররা। এই ম্যাচ জিততে হলে ডাচদের করতে হবে ১৪৫ রান। মোসাদ্দেক হোসেন সৈকত ১২ বলে ২০ রান করে অপরাজিত থাকেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আজ সোমবার হোবার্টে টাইগারদের সূচনা ভালো হলেও মাঝখানে এলোমেলো শটে উইকেট হারায় টাইগাররা। উদ্বোধনী ছুটিতে প্রথম ৫ ওভারের সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত জুটি ৪৩ রান যোগ করেন। এমন দুর্দান্ত সূচনার পর ৭৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। ষষ্ঠ উইকেট জুটিতে তরুণ আফিফ হোসেন অভিজ্ঞ নুরুল হাসান সোহানকে নিয়ে জুটি করে দলের ইনিংস ১০০ পার করেন। সাকিব আল হাসান, লিটন কুমার দাস ছক্কা হাঁকাতে গিয়ে সাজঘরে ফেরেন। তরুণ ব্যাটার আফিফ হোসেন দুর্দান্ত দুটো ছক্কা হাঁকিয়ে টাইগার সমর্থকদের হৃদয় জয় করে দেন।
নাজমুল হোসেন শান্ত ২০ বলে ২৫, সৌম্য সরকার ১৪ বলে ১৪, লিটন কুমার দাস ১১ বলে ৯, সাকিব আল হাসান ৯ বলে ৭, ইয়াসির আলী রাব্বি ৫ বলে ৩, নুরুল হাসান সোহান ১৮ বলে ১৩ এবং আফিফ হোসেন ২৭ বলে ৩৮ রান করে আউট হন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























